প্রতিটি পৃষ্ঠায় ইন্টিগ্রেটেড QR স্ক্যানার সংযুক্ত করা আছে, যার মাধ্যমে প্রতিটি লাইন শুনে শুনে মিলিয়ে পড়া যাবে—নিজে নিজেই শুদ্ধ তিলাওয়াতের অনুশীলন সম্ভব।
প্রতিটি লাইনের নিচে বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া আছে। পাশাপাশি বিশেষ বিশেষ আয়াতের শানে নুযূল ও সংক্ষিপ্ত তাফসীর সংযোজন করা হয়েছে।
কোথায় কত আলিফ টানতে হবে, তা আরবি হরফের উপরে ১, ৩, ৪ সংখ্যার মাধ্যমে স্পষ্টভাবে নির্দেশ করা আছে।
প্রতিটি হরফের সঠিক উচ্চারণ (মাখরাজ) কোথা থেকে হবে—তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
কোথায় বিরতি (ওয়াকফ) করতে হবে, তার চিহ্ন ও ব্যাখ্যা সুন্দরভাবে উল্লেখ করা আছে।
কালার কোডের মাধ্যমে তাজবীদের সকল নিয়ম সহজ ও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে—নতুনদের জন্য অত্যন্ত সহায়ক।
তাজবীদের প্রতিটি নিয়মের জন্য আলাদা QR স্ক্যানার রয়েছে। স্ক্যান করলেই নিয়ম অনুযায়ী তিলাওয়াত শুনে সহজে মিলিয়ে নিতে পারবেন।
কোরআনের কোন শব্দ কতবার এসেছে—তার বিস্তারিত তথ্য সংযোজিত।